সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ বিএনপির

 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিমানযোগে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ উপলক্ষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় হওয়ার আশঙ্কায় সেখানে কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়ে সমবেত হওয়া বা ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ সিলেট বিভাগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এনএনবাংলা/