সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ড. ইউনূসকে টেলিফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান

 

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকেই তাঁরা টেলিফোনে কথা বলেন।

এসময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে সালাম দিয়ে তাঁর শরীরের খোঁজখবর নেন। তিনি বলেন, “আপনার শরীর কেমন আছে? আমি আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপনি যেসব পদক্ষেপ নিয়েছেন, তার জন্য।”

কথোপকথনের একপর্যায়ে তারেক রহমান আরও বলেন, “আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।”

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এনএনবাংলা/