সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তিনি জানিয়েছেন, এই আসনে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেরা প্রার্থী। এর প্রেক্ষিতে পার্থ ইতিমধ্যেই ভোলা-১ আসন থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি প্রাথমিকভাবে ঢাকা-১৭ আসনে পার্থকে স্থান দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকা-১৭ আসনে দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার চালিয়ে আসা পার্থ, তারেক রহমানের ঘোষণার পর নিজ অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের সেরা প্রার্থী আমার ভাই তারেক রহমান। তার সম্মানে আমি এখানে মনোনয়নপত্র সংগ্রহ করিনি।” পাশাপাশি তিনি জানান, “গতকালই ভোলা-১ আসন থেকে আমি মনোনয়ন জমা দিয়ে দিয়েছি।”

এনএনবাংলা/