সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এভারকেয়ারের সামনে কাঁদছেন বিএনপির নেতাকর্মীরা

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শোকে ভেঙে পড়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। সকাল থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে থাকেন তারা। কেউ অঝোরে কাঁদছেন, কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে হাসপাতালে আসা বিএনপি কর্মী শাফায়েত আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ম্যাডামের মৃত্যুর খবরটা পেয়েছি। এক মুহূর্ত আর ঘরে থাকতে পারিনি, ছুটে এসেছি হাসপাতালের সামনে। আমার মতো যারা নেত্রীকে ভালোবাসে তারা সবাই এখানে ছুটে এসেছে, সবাই কাঁদছে।’

আরেক বিএনপি কর্মী রিয়াদুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তার মৃত্যুর খবরে কেউ ঘরে বসে থাকতে পারে না। আমরা এসেছি, কিন্তু তাকে যেহেতু দেখার সুযোগ নেই তাই বাইরে অপেক্ষা করছে সবাই। সবার চোখে পানি।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এনএনবাংলা/