সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি। তার মৃত্যু দেশের চলমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, তিনি মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ পরিবারের সকল শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের এই দুঃখ কাটিয়ে ওঠার শক্তি দেন—এ কামনাও করেন তিনি।

এনএনবাংলা/