সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন : আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক জীবনে আপসহীন এক নেত্রী; একই সঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছিলেন—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষর করতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ শীর্ষস্থানীয় নেতারা।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, খালেদা জিয়ার প্রয়াণে আমরা আজ যে সম্মান ও শ্রদ্ধা জানাতে পেরেছি, সেই মর্যাদা অক্ষুণ্ন রেখে তার আদর্শ অনুসরণ করে জাতীয় জীবনে গণতন্ত্রের ধারাকে পুনরুদ্ধার করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।

এর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির এই অংশের নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আজ ধারাবাহিকভাবে শোক বইয়ে স্বাক্ষর করতে আসছেন।

এনএনবাংলা/পিএইচ