সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদী খনন কার্যক্রমকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই অস্থায়ী আনসার ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতশত মানুষ হঠাৎ অস্থায়ী আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক স্থানীয় সংবাদকর্মীকে মারধরও করা হয় ।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ জুলফিকার রহমান জানান, হামলাকারীরা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় সেখানে থাকা আনসার বাহিনীর স্থায়ী ক্যাম্প ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ডেরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি ৭টি স্কেভেটরেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

এনএনবাংলা/