সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির ‘বিদ্রোহীরা’ প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

 

তফসিল ঘোষিত সময়সীমার মধ্যে বিএনপির বিদ্রোহী নেতারা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা প্রদর্শনীর আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আশা করছি, তাঁরা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহারের সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সন্তান তারেক রহমানকে রেখে গেছেন, যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতির মস্ত বড় অংশীদার। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ তাঁর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং সে জন্যই তাঁকে নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা, এত আবেগ।’

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র উত্তরণের পথে সব ভালো কাজের শত্রু থাকে। সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে। কাজেই এটা অস্বাভাবিক কিছু না। শত্রুরা চেষ্টা করে, এই ভালো কাজের গতি থামানো না গেলেও যেন ধীর করা যায়। আমি বিশ্বাস করি, এ দেশের মানুষ আন্দোলন-সংগ্রামে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে। কাজেই তাদের এসব অপকর্ম করে ঠেকায়া রাখা সম্ভব হবে না।’

এনএনবাংলা/