সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গড়মিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।

রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় জেলা খাদ্য গুদামে দিনভর অভিযান চালিয়ে খাদ্যগুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল ঘার্তী  পাওয়ার অভিযোগ পায় দুদক কর্মকর্তারা। এছাড়াও দুদকের এ টিম সন্ধ্যা সাড়ে ৬ টায় কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে অভিযান শুরু করে। এখানে চারটি গোডাউন তল্লাশি করে দেখছে দুদকের এ টিম। এ টিমের ধারণা এ গোডাউনেও খাদ্য শস্য ঘাটতি রয়েছে।

দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচারনা করে।

জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি সম্বন্ধে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তর দিতে পারেননি। আমরা

পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেবো। খাদ্য ঘাটতির পাশাপাশি গুদামে খাবার অনুপোযোগী চালও গাওয়া গেছে বলে জানান তিনি।

তবে এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।