সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

 

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকায় স্থগিত রাখার জন্য হাইকোর্টের চেম্বার আদালত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত পূর্বের আদেশ বহাল রেখে মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন, তাই তিনি আর ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন না।

মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, “আমরা চেম্বার আদালতে স্টে ভ্যাকেটের আবেদন দিয়েছিলাম, তবে আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়নি। আদালত নির্দেশ দিয়েছেন বিষয়টি হাইকোর্টে নেওয়ার জন্য। আমাদের প্রার্থীকে এখনও নির্বাচনে বাধা নেই।”

এর আগে, গত ৮ জানুয়ারি চেম্বার আদালত ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। পরে মুন্সী নিজেই আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এনএনবাংলা/