সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে, ফিতা কাটা নায়িকা: অপু বিশ্বাস

ছবি: অপু বিশ্বাসের ফেসবুক থেকে নেওয়া

 

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। বর্তমানে তিনি বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’—এই দুটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এর মধ্যেই তার একটি ফেসবুক স্টোরি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্প্রতি নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে ছিল হাসির ইমোজি। স্টোরিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও ব্যাখ্যা।

ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপু বিশ্বাসের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। কেউ কেউ বলছেন, তার এই স্টোরি নাকি ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া।

উল্লেখ্য, প্রায় এক বছর বা তারও বেশি সময় আগে সিনেমার কাজে নিয়মিত দেখা যায়নি অপু বিশ্বাসকে। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও শোরুম উদ্বোধনের ফিতা কাটার অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা ও সমালোচনাও কম হয়নি। তবে এসব সমালোচনায় কান না দিয়ে পণ্য উদ্বোধন ও ফটোশুটের কাজ চালিয়ে গেছেন তিনি।

এদিকে সময়ের ব্যবধানে অপু বিশ্বাসের পাশাপাশি আরও কয়েকজন ঢালিউড তারকাকেও বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলীও।

গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন শবনম বুবলী। এর পরই অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা—এমন ব্যাখ্যা দিয়ে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সব মিলিয়ে, একটি ফেসবুক স্টোরি আবারও ঢালিউডের দুই আলোচিত নায়িকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।

এনএনবাংলা/