সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল’

 

দাঁড়িপাল্লা প্রতীকধারী যে দলটি বর্তমানে ভোট চাইতে মাঠে নেমেছে, তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল—এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে, সেই যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করেনি। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। অথচ যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করুন—তারা স্বাধীনতার পক্ষে ছিল, না বিপক্ষে।’

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের কল্যাণে কৃষি কার্ড চালু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে স্বাস্থ্যকার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। ‘এই কার্ড হবে মা-বোনদের জন্য একটি কার্যকর হাতিয়ার। এর মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন।’

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। আপনারা আমাকে সমর্থন দিলে আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করব।’

নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাসও দেন বিএনপির এই নেতা।

এনএনবাংলা/পিএইচ