সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

 

ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে, জানিয়েছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

ঢাকা-১১ আসনের সংসদ প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসীরুদ্দীনের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে সন্ত্রাসমুক্ত রাখতে নির্বাচন কমিশন, পুলিশ ও কলেজ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, কলেজে প্রবেশ করলে একজন নিজেকে ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে তাদের ওপর আক্রমণ শুরু করে। ইট-পাটকেল, লাঠি এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। তিনি হামলার জন্য সরাসরি দায়ী করেছেন মির্জা আব্বাসের বাহিনীকে।

পাটওয়ারী দাবি করেন, মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে তারেক রহমানকে। তিনি বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসের বিচার করবে।

হামলায় এনসিপি নেতৃবৃন্দসহ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে শাহিন আহমেদ খান, দেওয়ান আব্দুল্লাহ, আয়মান ফয়েজ, মেজবাহ উদ্দিন ও অন্যান্যরা রয়েছেন।

এনএনবাংলা/পিএইচ