সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো দেশ নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা এবং শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতারই অংশ। সেই অভ্যুত্থানের ফলেই আজ দেশ একটি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে পেরেছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা—যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ প্রকাশ্যে ১১ দলীয় জোটের বিপক্ষে অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষাবলম্বন করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “যদি কেউ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে দেশের জনগণই তার যথাযথ জবাব দেবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বক্তারা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এনএনবাংলা/পিএইচ