সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে।

তিনি বলেন, “৫ আগস্ট যেভাবে আমরা সফল হয়েছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ, সেদিন আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।” রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, ভালো স্কুল কিংবা সরকারি হাসপাতালের অভাব রয়েছে। বেশিরভাগ সেবাই পুরোপুরি প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরশীল। এখানে কোনো সরকারি হাসপাতাল নেই, সরকারি হাই স্কুলও নেই। মাত্র ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্যখাত পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভর করছে।”

এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায় এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে, বাকি প্রায় ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত নর্দমা ও খালনির্ভর। রামপুরা খাল, শাহজাদপুর খালসহ বিভিন্ন খাল দখল হয়ে গেছে, সেখানে বালু ফেলে ভরাট করা হয়েছে। ফলে খালগুলো আর আগের মতো কোনো সুবিধা দিতে পারছে না।”

তিনি অভিযোগ করেন, “ঢাকা-১১ এলাকার উন্নয়ন না হওয়ার মূল কারণ রাজনৈতিক প্রভাব এবং ভূমিদস্যুতা। অসংখ্য খাসজমি, জলাশয় ও সাধারণ মানুষের জমি দখল করে ভরাট করা হয়েছে। এতে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এই দখলদারিত্বই এলাকার উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

এনএনবাংলা/পিএইচ