সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অন্তর্বর্তী সরকারের ‘দম ফুরিয়ে গেছে’, শেষ সুযোগ ভালো নির্বাচন: দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিচার কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “তাদের (অন্তর্বর্তী সরকার) যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে।”

তিনি আরও বলেন, বর্তমানে সরকারের সামনে একমাত্র বড় সুযোগ হলো একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

অনুষ্ঠানে সিজিএসের পরিচালিত এক জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। দেশের ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে পরিচালিত এ জরিপে দেখা গেছে—

  • ৫০ শতাংশের বেশি অংশগ্রহণকারী নির্বাচনে অংশ নিতে উদ্বিগ্ন
  • ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন

জরিপের ফলাফল তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য নেই। “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে বলা হলেও সেই ছাতা খোলা হয়নি, বৃষ্টি পড়ে যাচ্ছে,”—মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে এখনো তা অংশগ্রহণমূলক করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, নারী, সংখ্যালঘু, ভিন্নমতের রাজনৈতিক দলসহ সব জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটে সম্পৃক্ত করা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

তার মতে, এটি অন্তর্বর্তী সরকারের শেষ বড় সুযোগ। “এই সরকার যদি একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে ইতিহাসে কিছুটা হলেও জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ সেলিম জাহান এবং সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

এনএনবাংলা/