সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লাঙ্গলের প্রার্থী সরে দাঁড়ানোর পর রুমিন ফারহানাকে সমর্থন দিলেন জাপার নেতা-কর্মীরা

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচনে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর স্থানীয় জাপার নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী নেতৃত্বে নির্বাচনী এলাকার কয়েক শত নেতা-কর্মী সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে তাকে সমর্থন দেন।

আবদুল হামিদ ভাসানী গণমাধ্যমকে জানান, “আমরা পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারীর নির্দেশে এখানে হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছি। এখানকার মানুষ রুমিন ফারহানার কাছে নিরাপদ। আমাদের নৈতিক সমর্থন রয়েছে হাঁসের প্রতি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাঁস প্রতীকে ভোটে দেবে বলে আমাদের প্রতীয়মান হচ্ছে।”

রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, “শেষ মুহূর্তে এসে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালো টাকা ছড়াচ্ছেন। তারা পেশিশক্তি প্রদর্শন করছেন এবং আমাদের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী। এর আগে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন দলীয় সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব এর মধ্যে।

এনএনবাংলা/