সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ থেকে ৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত আতঙ্ক ছড়াতেই এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

যেসব কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেগুলো হলো—

  • বিণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেশমা ইন্টারন্যাশনাল স্কুল
  • শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাঝিগাতী হাইস্কুল
  • দুর্গাপুর হাই স্কুল
  • টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা সংলগ্ন বাগানের পাশের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনএনবাংলা/