সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র : ইসি

 

চলমান জাতীয় নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ গড় হিসাব নির্ধারণ করা হয়েছে। দুপুর পর্যন্ত প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ। তিনি বলেন, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও উত্তেজনার খবর পাওয়া গেলে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

এনএনবাংলা/পিএইচ