সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

 

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে দেশের বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে নানা ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে ১৪টি স্থানে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ১৩৫টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি স্থানে। চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা এবং নির্বাচনী দায়িত্বে অবহেলার ৩৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি সমন্বয় সেল।

এনএনবাংলা/পিএইচ