সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। এ দাবিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেন জোটের নেতারা।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল ১১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন তারা।

বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, ৩২টি আসনে পুনঃগণনার আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১ দলীয় ঐক্যের পক্ষে অংশ নেন লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন এহসানুল মাহবুব জুবায়ের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন জোটের নেতারা।

এনএনবাংলা/পিএইচ