সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংরক্ষিত নারী এমপি হিসেবে আলোচনায় আরিফা সুলতানা রুমা

 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) হিসেবে আলোচনায় উঠে এসেছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে।

জানা গেছে, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

রাজপথের পরীক্ষিত এই নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২০১৮ সালে দীর্ঘ সময় কারাবরণও করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত মুখে পরিণত হয়েছেন।

দলীয় পর্যায়ের বিভিন্ন সূত্র বলছে, শিক্ষিত ও পেশাজীবী নারী নেতৃত্বকে সংসদে প্রতিনিধিত্ব দেওয়ার ভাবনা থেকে সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মনোনয়ন চূড়ান্ত হলে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় রাজনৈতিক মহল ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

এনএনবাংলা/