সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় সাড়ে ৫ কোটি টাকায় কে-স্ক্রিন সিনেপ্লেক্স, ঈদে উদ্বোধন

 

আসন্ন ঈদকে সামনে রেখে কুমিল্লায় চালু হতে যাচ্ছে আধুনিক মাল্টিপ্লেক্স কে-স্ক্রিন সিনেপ্লেক্স। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু’র নেতৃত্বে নির্মিত এ সিনেপ্লেক্সটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার গোমতি শপিং সেন্টারের অষ্টম তলায় অবস্থিত।

দুই স্ক্রিন, আধুনিক প্রযুক্তি সুবিধা

সিনেপ্লেক্সটিতে থাকছে ২০০ ও ২৫০ আসনের দুটি পৃথক স্ক্রিন। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। উদ্যোক্তারা জানান, এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি (DCP) প্রজেকশন প্রযুক্তি, যা দর্শকদের উন্নত মানের অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

এছাড়া দর্শকদের সুবিধার্থে থাকছে ফুড কোর্টসহ আধুনিক সুযোগ-সুবিধা।

প্রযোজক খসরুর নতুন উদ্যোগ

খোরশেদ আলম খসরু মূলত চলচ্চিত্র প্রযোজক হিসেবে পরিচিত। তার প্রযোজিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে গলুই ও ইনসাফ। এছাড়া তার প্রতিষ্ঠান টিওটি ফিল্মসের ব্যানারে একাধিক সিনেমা নির্মিত হয়েছে।

তিনি বলেন, “সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। দুই দশকের বেশি সময় ধরে সিনেমা প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সিনেমা হল পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। এখন দর্শক আর ভাঙাচোরা হলে সিনেমা দেখতে চায় না—তাই আধুনিক মানের হল নির্মাণের উদ্যোগ নিয়েছি।”

টিকিট মূল্য ও দেশীয় সিনেমায় অগ্রাধিকার

টিকিট মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে বলে জানান খসরু। প্রদর্শনের ক্ষেত্রে দেশীয় চলচ্চিত্রকে প্রাধান্য দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঈদ উপলক্ষে কে-স্ক্রিন সিনেপ্লেক্স চালু হলে কুমিল্লার দর্শকদের জন্য আধুনিক পরিবেশে সিনেমা দেখার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এনএনবাংলা/