সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, চাঁদা রহিত করার সুযোগ থাকে না: নৌপরিবহনমন্ত্রী

 

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, চাঁদাবাজি হলো জোরপূর্বক আদায়—যা অবৈধ শক্তি প্রয়োগ করে নেওয়া হয়; এর কোনো সুযোগ আর থাকবে না। তবে সমঝোতার ভিত্তিতে শ্রমিক-মালিকদের কল্যাণে নির্ধারিত অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা কঠিন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‘চাঁদা’ সমঝোতায়, ‘চাঁদাবাজি’ জোরপূর্বক

মন্ত্রী ব্যাখ্যা করেন, কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক ও মালিকদের স্বার্থে তারা নিজেরাই সমঝোতার মাধ্যমে একটি নির্ধারিত অর্থ সংগ্রহ করেন এবং নিজ নিজ কল্যাণে ব্যয় করেন। এটি তাদের নির্ধারিত প্রক্রিয়ার অংশ। তাই সেটিকে চাঁদাবাজি বলা সঠিক নয়। অন্যদিকে, জোর করে আদায়—অর্থাৎ চাঁদাবাজি—বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি।

‘রহিত করার সুযোগ নেই’

শেখ রবিউল আলম রবি বলেন, সমঝোতার ভিত্তিতে সংগৃহীত অর্থ তাদের নিজস্ব বিষয়; মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা রহিত করার সুযোগ থাকে না। তবে কোনো অবৈধ আদায় বরদাশত করা হবে না।

ঈদে নিরাপদ নৌযাত্রা: ২৬ সিদ্ধান্ত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদযাত্রা নৌপথে নির্বিঘ্ন ও নিরাপদ হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএনবাংলা/