সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫-এর বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

 

মেট্রোরেল ও রেলপথে শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার যাত্রীদের জন্য স্বস্তিদায়ক ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেড় কোটি মানুষ মাত্র দুই দিনের মধ্যে ঢাকা ছাড়তে চান—এটাই বড় চ্যালেঞ্জ। একদিন ছুটি বাড়ানো হলে যাত্রা আরও স্বস্তিদায়ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে ছুটি বাড়ানোর বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ছুটি সমন্বয় করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, এখনো সে সময় আসেনি। প্রাক-প্রস্তুতি চলছে—কীভাবে কার্যক্রম পরিচালিত হবে এবং মাঠপর্যায়ে তদারকি করা হবে, সে বিষয়েই বর্তমানে জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সরকারের এ ঘোষণায় শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য গণপরিবহন ব্যবহারে আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/