সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান

ফাইল ফটো

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দেশে সাময়িক জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে পারে।

বর্তমান চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে বলা হয়, জ্বালানি সরবরাহ হ্রাস বা সমন্বয়ের প্রয়োজন হলে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা কমে যেতে পারে। তাই বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় বুধবার সকালে জরুরি সভা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সভায় জানানো হয়, সম্ভাব্য উৎস থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

বৈশ্বিক পরিস্থিতির প্রভাব কমাতে মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সব উৎস থেকে সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি ও পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ সফল করতে জনগণকে ধৈর্য ধারণ ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এনএনবাংলা/