সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

 

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন, যা রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক নিশ্চিত করেন।

দণ্ডিতরা হলেন জামালপুর সদরের রশিদুপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮) এবং আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫)। বাকি একজন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

আদালতের রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না; তারা পলাতক রয়েছেন। তিন আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার বরাতে ফজলুল হক জানান, ২০২৩ সালে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে যান। সেদিন আসামিরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার উপর দলবেঁধে ধর্ষণ চালায়। পরে গৃহবধূ চার জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় চার জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত তিন জনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। অপর একজন, যিনি অপ্রাপ্ত বয়স্ক, অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

ফজলুল হক বলেন, দীর্ঘদিনের সংগ্রামের পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে এবং আদালতের রায়কে তারা সন্তোষজনক মনে করছে।

এনএনবাংলা/পিএইচ