সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ

 

ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ–বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ও সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা নিয়েও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট রয়েছে কি না—সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার কথাও উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন রুশ–বাংলা মডেল মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এনএনবাংলা/পিএইচ