সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শনে বিশৃঙ্খলা: সার্ভার জটিলতায় শো বাতিল, ক্ষোভে ভাঙচুর

 

ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শন ঘিরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

নতুন সার্ভার সিস্টেমের জটিলতা, লাইসেন্স না পৌঁছানো এবং একাধিক প্রযুক্তিগত সমস্যার কারণে বগুড়া, মাদারীপুর, সৈয়দপুরসহ দেশের অন্তত অর্ধশতাধিক হলে সকালের শো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

সিনেমা দেখতে এসে শো বন্ধ পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু এলাকায় প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অনেক হলে দর্শক প্রবেশের পরও সিনেমা চালানো সম্ভব না হওয়ায় টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন হল কর্তৃপক্ষ।

জানা গেছে, সিনেমাটির কপি নতুন সার্ভার সিস্টেমের মাধ্যমে মুক্তির আগের রাতে সরবরাহ করা হয়, যা নিয়ম অনুযায়ী আরও আগে পৌঁছানোর কথা ছিল। অধিকাংশ হল অপারেটর এই নতুন প্রযুক্তিতে অভ্যস্ত না হওয়ায় সময়মতো কনটেন্ট লোড ও প্রদর্শনের প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি।

যেসব হলে কপি পৌঁছেছে, সেখানেও লাইসেন্স জটিলতা, সাউন্ড সমস্যা এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

লাইসেন্স না পাওয়ায় বগুড়ার মধুবন সিনেমা হলে সকালের শো বাতিল করা হয়, বিকেল পর্যন্তও চালানো সম্ভব হয়নি। মাদারীপুর টেকেরহাটে সোনালী সিনেমা হলে দুপুর পর্যন্ত সার্ভারে সিনেমা লোড হয়নি, প্রায় ১৫ হাজার টাকার টিকিট ফেরত দেওয়া হয়। সৈয়দপুরসহ অন্যান্য এলাকায় একই ধরনের সমস্যায় শো বন্ধ রয়েছে।

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও বিকেল পর্যন্ত ‘প্রিন্স’-এর কোনো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফাইল পায়নি। ফলে নির্ধারিত কোনো শো চালানো সম্ভব হয়নি, পরিবর্তে অন্য সিনেমা প্রদর্শন করা হচ্ছে।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সিনেমাটির পরিবেশক নির্মাতা অনন্য মামুনের প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ এবং হল মালিকদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/