স্বাধীনতা দিবসের সকালে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক সরকারি কর্মচারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।
আটকরা হলেন:
- মো. হাসান আলী (৪৩) – বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী
- জিসান আহমেদ (৩৯)
- মো. রইসুল ইসলাম মানিক
- মো. ফারুক ইসলাম (৩৬)
- আশিক মোহাম্মদ (২৪)
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাদের ছত্রভঙ্গ করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ