সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, একই পরিবারের চারজন

 

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে।

জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ইস্ট জোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারকে ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলো আব্দুল মমিন (৫০), তাঁর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা। নিহত অপরজন প্রাইভেট কারের চালক জামাল হোসেন (৫২), তাঁর বাড়ি বরিশালে।

দুর্ঘটনায় আহত পরিবারের আরেক সদস্য আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং হতাহতদের হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এনএনবাংলা/