সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

 

সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এই কমিটি গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কমিটিতে কতজন সদস্য থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এতে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর ও গতিশীল করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হবে, সেগুলোর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে। তাই সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার আগ্রহী।

নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। এই উদ্যোগে বিরোধী পক্ষকে সঙ্গে নিয়েই কাজ করতে চায় সরকার বলেও উল্লেখ করেন তিনি।

এনএনবাংলা/পিএইচ