সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিশু পরিবারের বরাদ্দে দুর্নীতি সহ্য করা হবে না: সমাজকল্যাণমন্ত্রী

রংপুর ব্যুরো:

সরকারি শিশু পরিবারের শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।শুক্রবার  সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গসহ সারাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ বা সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে। বরাদ্দে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব জেলা সমাজ সেবার উপপরিচালক এমদাদুল হক , রংপুর সিটি কর্পোরেশনের  প্রশাসক মাহমুদুন নবী ডন, মহানগর বিএনপির আহবায়ক সামমুজামান সামৃ প্রমূখ ।