সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি, ঢাকায় হবে মহাসমাবেশ

 

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে জানানো হয়েছে, এই কর্মসূচি শেষে ঢাকায় একটি বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত ‘চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল শনিবার ঢাকায় ১১ দলের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল শনিবার ঢাকা ছাড়া দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা হবে। পরে ২ মে দেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার কর্মসূচি চালানো হবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, ২ মে-পরবর্তী সময়ে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দেশের ১২টি সিটি কর্পোরেশনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

এই ধারাবাহিক কর্মসূচির শেষ পর্যায়ে রাজধানী ঢাকায় ১১ দলের একটি বৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে ওই মহাসমাবেশের নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে।

এনএনবাংলা/পিএইচ