সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

 

খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খুলনা রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন।

তিনি আরও বলেন, সম্রাট বিশ্বাসের আচার-আচরণ ভালো ছিল এবং গত রাতেও তার নিয়মিত ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে তিনি গুলি করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

এনএনবাংলা/পিএইচ