সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় ৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকালে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)’ এর আওতায় শিবির রোড উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান ইমরানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ২৭৩ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শিবির রোড উন্নয়ন কাজ দুই ধাপে সম্পন্ন হবে। আরএইচডি সড়ক সংলগ্ন ময়না মহুরি বাসভবন এলাকা থেকে কুলাউড়া-বিজয়া সড়ক পর্যন্ত ৭৫০ মিটার সড়কের মধ্যে প্রথম ২০০ মিটার আরসিসি এবং অবশিষ্ট ৬৫০ মিটার ডিবিসি পদ্ধতিতে নির্মাণ করা হবে।

এ ছাড়া সংযোগ সড়ক হিসেবে রোহান স্টোর এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পকেট গেট পর্যন্ত ২৩০ মিটার (লিংক-১) এবং ভূমি অফিস এলাকা থেকে শাহবাজপুর রেললাইন পর্যন্ত ১২০ মিটার (লিংক-২) সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট সড়ক উন্নয়ন দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়কের পাশে ৭৪৩ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।