সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটে সেতু ভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পুরুষ হলেও তারা পথচারী নাকি বাসের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুরগামী ওই বাসটি তৃতীয় লিঙ্গের কিছু লোকের তোপের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারায় এবং পরে সড়কের পাশে থাকা একটি ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ