Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে ঢাকায় মহাসমাবেশ এবং বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে সকাল ১১টার দিকে একই কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় শহর এবং জেলাগুলোকে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন থেকে পূর্ণমাত্রায় আন্দোলন ও সমাবেশ পুনরায় শুরু হবে।

এ ছাড়া বৈঠকে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং রাজধানীসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি বড় মহাসমাবেশ করার পরিকল্পনার কথাও জানানো হয়।

এনএনবাংলা/পিএইচ