সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব বলছে, প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং দৈনিক মৃত্যুর গড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ জনে।

স্বাস্থ্য বিভাগ থেকে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মৃত্যুর হার দেড়গুণ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ।

সবশেষ গত শনিবার হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

এনএনবাংলা/পিএইচ