সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অন্যের স্ত্রীকে বিয়ে: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায়ের তারিখ আগামী ১০ জুন ধার্য করেছেন ঢাকার আদালত। তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন।

বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

শুনানির পুরো সময়জুড়ে আদালতে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হাসান ও তামিমা সুলতানার বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইনের সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি নজরে আসার পর একই বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন রাকিব।

মামলায় আরও উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও প্রচলিত আইন অনুযায়ী অবৈধ। অভিযোগে বলা হয়, নাসির হোসাইন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান। এ ঘটনায় রাকিব ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং সমাজে তার মানহানি হয়েছে, যা অপূরণীয় ক্ষতির কারণ বলে মামলায় দাবি করা হয়।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে বাদীপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এনএনবাংলা/পিএইচ