সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে মাদক কারবারিদের তথ্য  সংগ্রহের সময় র‍্যাবের উপর হামলা, গ্রেপ্তার ১

নাটোরের লালপুরে মাদক সংক্রান্ত  তথ্য সংগ্রহ করতে গিয়েমাদক কারবারিদের  হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক র‍্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় পুলিশ সোহাগ মাহমুদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

লালপুর থানা পুলিশ ওরে সূত্রে  সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই পারভেজ মুন্সীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সিভিল পোশাকে নবীনগর গ্রামে মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে যায়। দলটি নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের কাছে পৌঁছালে সোহাগ মাহমুদের (৩০) নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাদের পথরোধ করে।

এসময় তারা র‍্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তারা তা অগ্রাহ্য করে। এক পর্যায়ে র‍্যাব সদস্যরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে আসতে চাইলে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং তাদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ হামলাকারীদের কাছে র‍্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত করলেও তারা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং র‍্যাব সদস্যদের উদ্ধার করে।

এই ঘটনায় র‍্যাব সদস্য  শাহীন হোসেন (৩০) আহত হলে তাকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে র্যাবের অন্য সদস্যরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় অভিযুক্ত সোহাগ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।