সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা, বাইরে ‘চোর চোর’ স্লোগান

ছবি: সংগৃহীত

কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় হাজির হয়ে চমক সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ভোট-পরবর্তী সহিংসতার মামলায় নিজেই সওয়াল করতে বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হন তিনি।

সকাল সোয়া ১০টার দিকে কালো গাউন পরে হাইকোর্টে পৌঁছান মমতা। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে তিনি দলের পক্ষে সওয়াল করেন। আদালতের অনুমতি চেয়ে তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে আইনজীবী হিসেবে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকেই তিনি এই মামলায় সওয়াল করতে চান।

শুনানিতে মমতা উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা— বাংলার মানুষকে বাঁচান।” তিনি অভিযোগ করেন, সহিংসতায় বৃদ্ধ, দম্পতি ও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে এবং বহু মানুষ ঘরছাড়া। এমনকি নিজের চলাফেরাতেও বাধা দেওয়া হচ্ছে বলেও আদালতে দাবি করেন তিনি।

এদিন একই মামলায় সওয়াল করেন সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি নিউ মার্কেট এলাকায় হকারদের দোকান উচ্ছেদের প্রসঙ্গ তুলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

অন্যদিকে রাজ্য পুলিশের পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও করা হয়।

এদিকে, আদালতের ভেতরে শুনানি চলাকালীন বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুনানি শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদল আইনজীবী ও উপস্থিত জনতা মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি বেগতিক দেখে মমতা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। নিরাপত্তা জোরদার করা হলেও আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সহায়তায় কোনোরকমে এলাকা ত্যাগ করেন তৃণমূল নেত্রী।

এনএনবাংলা/