সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অপূর্বর গল্পে ঈদের নাটক ‘অচেনা আমি’, সঙ্গে নিহা

কোরবানির ঈদ উপলক্ষে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অচেনা আমি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

নাটকটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব লিখেছেন, “সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।”

নির্মাতা অংশুর ভাষ্য অনুযায়ী, রোমান্টিক ঘরানার এই নাটকে প্রেমের গল্পের পাশাপাশি জীবনের গভীর উপলব্ধি তুলে ধরা হয়েছে। প্রিয়জনকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার আবেগঘন যাত্রাও এতে উঠে আসবে। তিনি বলেন, অপূর্বর গল্প শোনার পরই ভিজ্যুয়াল পরিকল্পনা তৈরি করে ফেলেন এবং কাজটি তার জন্য নতুন অভিজ্ঞতা।

অংশু আরও জানান, এটি দ্বিতীয়বারের মতো কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব। এর আগে নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্যও করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্বর দক্ষতার প্রশংসা করেন এই নির্মাতা।

তিনি বলেন, “অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটি আবহও থাকে। ‘অচেনা আমি’ নাটকেও দর্শক তেমন অভিজ্ঞতা পাবে।”

কোরবানির ঈদের দ্বিতীয় দিন ইউটিউবের ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে ‘অচেনা আমি’।

উল্লেখ্য, অপূর্বর গল্পে নির্মিত প্রথম নাটক ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘স্বপ্নের নীল পরী’, যা ২০০৭ সালে প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ আরও কয়েকটি নাটক নির্মিত হয়েছে তার গল্পে।

এনএনবাংলা/