সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ঈদে মুক্তি পাচ্ছে পরীর ‘ডোডোর গল্প’ সিনেমার গান

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ‘ডোডোর গল্প’ (Story of Dodo) চলচ্চিত্রের একটি গান রিলিজ হতে যাচ্ছে। স্যামুয়েল হকের কথা থেকে ‘জোছনায় ভাসা শহর’শিরোনামের গানটির সুর ও কম্পোজ করেছেন প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। সংগীত আয়োজন করেছেন শাকের রাজা।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ (Story of Dodo) চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জি-সিরিজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানজির তুহিন বলেন, ‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, ‘আমি সেটা উপলব্ধি করেই খুব দরদ দিয়েই গাওয়ার চেষ্টা করেছি। নেটিজেনদের গানটি ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন পরীমণি, সাইমন সাদিক, আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, রিফাত চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ‘ডোডোর গল্প’ (Story of Dodo) চলচ্চিত্রটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান লাভ করে। সিনেমাটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি প্রযোজনা করেছে জি-সিরিজ।

এনএনবাংলা/