সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্র হুসাইনের। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে। হুসাইন ওই গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে এসেছেন তার বাবা।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) বিকেলে হুসাইনসহ সমবয়সী চারজন মিলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এর মধ্যে হুসাইন স্থানীয় দোকান থেকে চকলেট ও কেক নিয়ে বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ করে সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে হুসাইন। এদিকে, ফুটবল খেলা শেষে হুসাইনের সমবয়সী তিনজন বিলের দিকে শাপলা তুলতে যায়। এ সময় তারা দেখতে পায়, বিলের নরম মাটিতে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে ভয় ও আতঙ্কে তারা চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কালিয়া থানার এসআই দিবাকর সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেচানো ছিল। এছাড়া শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। হুসাইনের মৃত্যুর খবর শুনে তার মালয়েশিয়া প্রবাসী বাবা বাড়িতে এসেছেন। রোববার বিকেলে হুসাইনের দাফন সম্পন্ন রয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরণের অভিযোগ করা হয়নি।