Skip to content

LIVE 42'
Germany
0-1
Paraguay
Source: ESPN

ডামুড্যায় নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক, ঠিকাদারের দৌরাত্ম্য

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে ওয়াশ ব্লক।

রোববার (২৮ জুন) সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩৩নং বিন্দাই কাঠি ওয়াশ ব্লকের কাজে নিম্নমানের ইট ও রড ব্যবহার হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।

এছাড়া ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, সরকারি অর্থায়নে নির্মাণাধীন ওয়াশ ব্লকের কাজের মান নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল এলাকাবাসীর।

এ প্রসঙ্গে বড় নওগাঁ ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বলেন, প্রতিদিন সকালে আমি নিজে উদ্যোগে ওয়াশ ব্লকে পানি দিতে বললেও ঠিকাদারের লোকজন দিতে চায় না। অজুহাত হিসেবে বলে, তাদের পাইপ নেই।

এ ব্যাপারে ঠিকাদার নুরুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি ফোন কল রিসিভ করেননি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহিদ হাসানকে ফোনে বেশ কয়েকবার বিষয়টি অবগত করা হলেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি এবং এ বিষয়ে তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, সরকারি প্রকল্পের কাজে অনিয়ম মূলত জনস্বার্থের ক্ষতি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে কাজের মান যাচাই করা এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।