সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার ব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও চুরি রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।