সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মরক্কো। দলের অন্যতম ভরসার আক্রমণভাগের খেলোয়াড় ইসমাইল সাইবারি ইনজুরিতে পড়ে ২২ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো।

শনিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে মরক্কোর সঙ্গে সমানতালে লড়াই করে কানাডা। বিশ্বকাপে প্রথমবার গ্রুপ পর্বে জয় তুলে নিয়ে নকআউটে উঠে ইতিহাস গড়া স্বাগতিক দেশটি প্রথমার্ধে মরক্কোকে গোলশূন্য রেখেই বিরতিতে যায়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। ৫০তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন জিরোনায় খেলা ২৬ বছর বয়সী মিডফিল্ডার আজ্জেদিন ওউনাহি। সেট-পিস থেকে আশরাফ হাকিমির বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে কানাডার জালে বল জড়িয়ে দেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মরক্কো। ম্যাচের ৮২তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন ওউনাহি। এই গোলেই কার্যত কানাডার প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।

যোগ করা সময়ের ঠিক আগে ব্যবধান আরও বাড়ায় মরক্কো। ইসমাইল সাইবারির পরিবর্তে নামা স্ট্রাইকার সুফিয়ান রাহিমি ম্যাচজুড়ে কয়েকটি সুযোগ নষ্ট করলেও শেষ মুহূর্তের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত এক গোল করেন। তাকে গোলের সুযোগ তৈরি করে দেন ব্রাহিম দিয়াজ, যিনি স্পেনের হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর পিতৃভূমি মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে রাতে কোয়ার্টার ফাইনালের আরেকটি ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে। সেই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কোর।

এনএনবাংলা/