সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

বিশ্বকাপে ফ্রান্সের ১৫০ গোল, আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১৫০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেছে ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই এই অর্জনের দেখা পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৬৯তম মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। তার সেই গোলের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৫০।

এর মধ্য দিয়ে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর বিশ্বকাপে ১৫০ গোলের ক্লাবে নাম লেখানো চতুর্থ দেশ হয়ে উঠেছে ‘লে ব্লু’রা।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় এখনও শীর্ষে রয়েছে ব্রাজিল, তাদের মোট গোল ২৪৬। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির গোলসংখ্যা ২৪৩। ১৬৩ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর ১৫০ গোল নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্রান্স।

আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল দল হিসেবে ফ্রান্সের এই নতুন অর্জন বিশ্বকাপ ইতিহাসে তাদের ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হবে।

এনএনবাংলা/