সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

ছবি: সংগৃহীত

মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসেই ১৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে নিজের যাত্রা শুরু করেছিলেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে সেই একই মাঠেই যেন পূর্ণ হলো তার দীর্ঘ ক্যারিয়ারের বৃত্ত। নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেন এই সেলেসাও তারকা।

যদিও অবসরের ঘোষণা তিনি সরাসরি দেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের ভিত্তিতে ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন নেইমার।

রোমানো তার পোস্টে লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ একই সঙ্গে তিনি নেইমারের বক্তব্যও তুলে ধরেন। সেখানে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় নেইমারের। এরপর দেশের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেন তিনি। বিশ্বকাপ শিরোপার স্বাদ না পেলেও জাতীয় দলের হয়ে গড়েছেন অসংখ্য স্মরণীয় কীর্তি। দুটি অলিম্পিক আসরে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করে ২০১২ সালে জেতেন রৌপ্য পদক। পরে ২০১৬ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতে ব্রাজিল।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত জায়গা পাননি নেইমার। পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ হয় তার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন তিনি। আর নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে করেন টুর্নামেন্টে নিজের একমাত্র গোল।

তবে নেইমারের সেই গোলও ব্রাজিলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

এনএনবাংলা/